Power of Attorney

    পাওয়ার অব অ্যাটর্নি অর্থ এমন কোন দলিল যার মাধ্যমে কোন ব্যক্তি তার পক্ষে উক্ত দলিলে বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোন ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করেন। অর্থাৎ, কোন ব্যক্তিকে অন্য কোন ব্যক্তির পক্ষে কোন কাজ সম্পাদন করে দেওয়ার জন্য লিখিতভাবে ক্ষমতা প্রদান করাই হলো পাওয়ার অব অ্যাটর্নি।

    প্রকারভেদঃ

    ) অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নিঃ

    স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয় চুক্তি সম্পাদনের বা ঋণ গ্রহণের জন্য প্রদত্ত কোন পাওয়ার অব অ্যাটর্নি অথবা স্থাবর সম্পত্তির বিপরীতে কোন মূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়নসহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত কোন পাওয়ার অব অ্যাটর্নি।

    ) সাধারণ পাওয়ার অব অ্যাটর্নিঃ

    অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি ব্যাতিত অন্য কোন বিষয়ে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি নামে পরিচিত।

    মোক্তারনামার শর্তাবলীঃ

    / মোক্তার নামা লিখিত দলিল হতে হবে।

    / মোক্তার নামা নোটারী পাবলিক, ম্যাজিস্ট্রেট বা বিদেশে সম্পাদিত হলে তা দূতাবাসের প্রতিনিধির সম্মুখে সম্পাদন করে সত্যায়ন করতে হবে।

    / মোক্তারনামা যথাযথ স্ট্যাম্পযুক্ত হতে হবে।

    / মোক্তারনামায় পাওয়ার দাতা (Principal) কর্তৃক পাওয়ার গ্রহীতা (Attorney) কে ক্ষমতা প্রদান করতে হবে। 

    / পাওয়ার অব অ্যাটর্নি আইনের () ধারায় উল্লেখ করা হয়েছে রেজিস্ট্রেশন আইনে যাহা কিছুই থাকুক না কেন, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

    যৌথ পাওয়ার দাতার এক জনের মৃত্যুর পরিণামঃ

    অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দাতা একাধিক হলে উক্ত পাওয়ার অব অ্যাটর্নির উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পূর্বে কোন পাওয়ার দাতার মৃত্যুতে তার ওয়ারিশগণ এমনভাবে মৃত পাওয়ার দাতার স্থলাভিষিক্ত হবেন এবং কার্য সম্পাদন করবেন যেন পাওয়ার দাতার মৃত্যু হয় নাই।

    যৌথ পাওয়ার গ্রহীতার এক জনের মৃত্যুর পরিণামঃ

    অপ্রত্যাহারযোগ্য পাওয়ার গ্রহীতা একাধিক হলে উহাদের কোন একজনের মৃত্যুতে, উক্ত পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হবে না বরং উহা অবশিষ্ট জীবিত পাওয়ার গ্রহীতাদের ক্ষেত্রে অক্ষুন্ন বলবৎ থাকবে।

    পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করণঃ

    যে কোন সময় পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করা যায়। ছাড়াও নোটারির মাধ্যমে করা মোক্তারনামা নোটারি পাবলিকের মাধ্যমেই বাতিল করা যায়। সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি অবসানের ক্ষেত্রে দাতা ক্ষমতা গ্রহীতাকে রেজিস্টার্ড ডাকের মাধ্যমে ৩০ দিনের নোটিশ দিয়ে প্রদত্ত ক্ষমতার অবসান ঘটাতে পারবে। তাছাড়া ক্ষমতা গ্রহীতাও একইভাবে মালিককে ৩০ দিনের নোটিশ সাপেক্ষে অ্যাটর্নির দায়িত্ব ত্যাগ করতে পারে।আবার যে সাবরেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সাবরেজিস্ট্রার অফিসে পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিল করার আবেদন করতে হবে। আবার পাওয়ার অব অ্যাটর্নি দলিল নির্দিষ্ট সময় এর জন্য করা হলে সেই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তা বাতিল বলে গন্য হবে। আবার যদি কোন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ক্ষমতা অর্পণ করা হয় সেই নির্দিষ্ট কাজ সম্পাদনের পর তা বাতিল বলে গন্য হবে।

    মনে রাখতে হবে, পাওয়ার অব অ্যাটর্নির দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায় না। তাই দলিল গ্রহিতা তার নিজ নামে সম্পত্তি নামজারি বা খারিজ করতে পারবেন না। অর্থাৎ, এই দলিলমূলে সম্পত্তির মালিকানা দাবী করতে পারেন না, দলিল গ্রহিতা কেবল দাতার পক্ষে দলিলে উল্লেখিত কার্য সম্পাদন করতে পারেন।

    Share.

    Leave A Reply

    ×